শিরোনাম :
ভোরে সিলেটে চার বাসে আগুন দিল দুর্বৃত্তরা-ঘটনাস্থলে ছুটে যান কয়েস লোদী দেশজুড়ে চলমান নাশকতায় সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী সিলেটের নাহিদ গ্রেফতার সিলেটবাসীকে ৩ সুখবর দিলেন মন্ত্রী মুক্তাদির পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিনের মতবিনিময় সভা সিলেটে হারিয়ে যাওয়া অর্ধশতাধিক মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রেসক্লাবে সদস্য ও সহযোগী সদস্য পদে আবেদনপত্র আহ্বান

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৯৪ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সংবাদদাতা :: সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন সদস্য ও সহযোগী সদস্য আহ্বান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম. এ. মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের মাসিক সভায় এ সিদ্ধান্ত গ্রহণের পর নতুন সদস্য ও সহযোগী সদস্য আহ্বান করা হয়েছে।
বাংলাদেশ সরকার অনুমোদিত দৈনিক পত্রিকা, টেলিভিশন ও বার্তা সংস্থার সাংবাদিকদের পাশাপাশি নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরাও আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে স্ব-স্ব পত্রিকার নিয়োগপত্র অথবা আইডি কার্ড,
নিজেদের জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিক সনদ, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও পাসপোর্ট সাইজের ৫ কপি ছবি সংযুক্ত করতে হবে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বেলা ২ ঘটিকা পর্যন্ত আগ্রহীরা নির্ধারিত ফি জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
সদস্য হতে ইচ্ছুক সাংবাদিকদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ফটোসাংবাদিকদের ক্ষেত্রে এসএসসি উত্তীর্ণ হতে হবে। অন্যান্য শর্তাবলী গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের সঙ্গে (মোবাইল ০১৭১৬৪৪১১১৪) যোগাযোগ করে জানা যাবে। আবেদনকারীদের মধ্য থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। মাসিক সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. মিনহাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, সুবাস দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইলিয়াস আকরাম, কোষাধ্যক্ষ মিনহাজ মির্জা, দপ্তর সম্পাদক রফিক সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহআলম, নির্বাহী সদস্য আব্দুল মালিক, হারুন অর রশিদ, মো. আলী হোসেন, দূর্গেশ চন্দ্র সরকার বাপ্পি প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain