শিরোনাম :
নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন নিহত মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক শান্তিগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

ঢাকায় ব্যাংকের টাকা লুট, সিলেটে উদ্ধার আড়াই কোটি!

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২৩০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: রাজধানী ঢাকার তুরাগ থেকে ডাচ্-বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া আরও দুই কোটি ৫৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ টাকা উদ্ধার করা হয়েছে সিলেট থেকে। খবর ‘সময়নিউজটিভি’র।

খবরটি বলা হয়েছে- এ নিয়ে মোট ছয় কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার হলো। এছাড়া এ ঘটনায় ঢাকা, সুনামগঞ্জ ও সিলেটে অভিযান চালিয়ে আট জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১১ মার্চ) সিলেটে বিশেষ অভিযান চালিয়ে আসামি গ্রেফতারের পাশাপাশি আড়াই কোটি টাকা উদ্ধার করা হয়।

ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষ দাবি করেছিল তাদের ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাই হয়েছে।

রোববার (১২ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন-অর-রশীদ এসব তথ্য জানান।

এদিকে ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় হওয়া মামলা ডিবিতে স্থানান্তর করা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর তুরাগ থেকে ডাচ্-বাংলা ব্যাংকের চার ট্রাংক টাকা ছিনতাই হয়। পরে খিলক্ষেত এলাকা থেকে তিন ট্রাংক টাকা উদ্ধারের তথ্য জানায় ডিবি। এ সময় টাকা ছিনতাইয়ে ব্যবহৃত হাইয়েস গাড়িটিও জব্দ করা হয়। এছাড়া ঘটনার পর ছিনতাইকারীরা যে পথে পালিয়ে যেতে পারে সম্ভাব্য সেসব জায়গার সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করে পুলিশ।

এ ঘটনায় মানি প্ল্যান্টের দুই পরিচালকসহ সাত জনকে আটক করা হয়েছিল। ঘটনাটিকে পরিকল্পিত ডাকাতি বলছে ডিবি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain