শিরোনাম :
সিলেট ৪৮ বিজিবি কর্তৃক ৭৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিলেটে পথশিশু ও ছিন্নমূল শিশুদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ জাফলং সীমান্তে মানব পাচারকারী আটক, ভুক্তভোগী উদ্ধার সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে সিলেটের হোটেল থেকে কক্সবাজারের সাবেক এমপি বদির ছেলে-দুই ভাইসহ আটক ৪ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে সিলেটে বিএনপির বিশাল শো-ডাউন স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু

ব্যবসা, রাজনীতি,অর্থনীতিতে ইসলামই এগিয়ে দিতে পারে-মাহবুব চৌধুরী

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২৩২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর বিএনপি নেতা ও সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের এক সময়ের কেন্দ্রীয় নেতা, স্থানীয় সৈয়দ মুগনী পাঞ্চায়েতের উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা মাহবুব চৌধুরী বলেছেন, অবক্ষয়ের এই সময়ে সকলকে করআন, হাদিস ও ইসলামকে আরো বেশি করে আখড়ে ধরতে হবে, অনুসরণ করতে হবে। মাহে রমজানে নিজেদের মধ্যে আরো পরিবর্তনের চেষ্টা করতে হবে। কোরআন ও হাদিসেই রয়েছে সকল সংকটের সমাধান। ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি, দেশ পরিচালনায় ইসলামই এগিয়ে দিতে পারে।
শুক্রবার (২৪ মার্চ) বাদ জুম্মা ১ম রমজানে আল্লাহর দ্বীন ব্যাপক ও সহিহভাবে ছড়িয়ে দেয়ার লক্ষে সিলেট মহানগরের খাসদবীর সৈয়দ মুগনী একতা যুব সংঘের আয়োজনে সৈয়দ মুগনীতে রমজান মাসব্যাপী ফ্রী কুরআন শিক্ষা প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সৈয়দ মুগনী একতা যুব সংঘের সভাপতি নাদিম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও মোনাজাত করেন স্হানীয় খাসদবীর জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা নাছির উদ্দীন।
আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্হানীয় পাঞ্চায়িতের ধর্ম সম্পাদক সেলিম আহমেদ, একতা যুব সংঘের অর্থ সম্পাদক হুজাইফা খান রিফাত, সৈয়দ রুহান হুসায়েন সাগর, ধর্ম ও প্রচার সম্পাদক শিহাব খান রুম্মান, আব্দুল্লাহ, আজিজ প্রমূখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain