শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

বক্সিংয়ে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এমসি কলেজের ছাত্র আমিনুল ইসলাম

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২০৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির উদ্যোগে ঢাকা রাজধানীর শ্যামলী পার্ক মাঠে অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতা দিবস নকআউট চ্যালেঞ্জ বক্সিং প্রতিযোগিতা। রবিবার (১৯ মার্চ) অনুষ্ঠিত উক্ত বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন দেশের ১৫টি জেলা থেকে বাছাই করা সেরা ২৪ জন পেশাদার নারী-পুরুষ বক্সার।

চ্যাম্পিয়নশিপে আন্তর্জাতিক পেশাদার বক্সার, সিলেট এমসি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্সের ছাত্র আমিনুল ইসলাম সুপার ফ্লাই ওয়াটে ৫২ কেজি ক্যাটাগরিতে ফাইট করেন। ৬ রাউন্ড এর ফাইটে আমিনুল ইসলাম তার প্রতিপক্ষকে দ্বিতীয় রাউন্ডে নক আউট করে বিজয়ী হন।

২০২১ সালের ১৩ই আগস্ট পেশাদার বক্সিংয়ে যাত্রা শুরু করেন আমিনুল ইসলাশ। ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত পেশাদার বক্সিংয়ে আমিনুল ইসলাম বাংলাদেশী পেশাদার বক্সার হিসেবে তিনি তার ক্যারিয়ারের ১২টি পেশাদার বক্সিং ফাইট সম্পন্ন করেন।

আমিনুল ইসলাম ছাড়া বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোন বাংলাদেশী বক্সার পেশাদার বক্সিংয়ে ১২টি ফাইট করার গৌরব অর্জন করতে পারেননি। আমিনুল ইসলাম পেশাদার বক্সিংয়ে আরো দুটি অবিশ্বাস্য রেকর্ড গড়েন। বাংলাদেশী প্রথম পেশাদার বক্সার হিসেবে পেশাদার বক্সিংয়ে ৭টি জয় এবং ৪৫ রাউন্ড ফাইট করার গৌরব অর্জন করেন আমিনুল। পেশাদার বক্সিংয়ে যার হাত ধরে আমিনুল ইসলাম যাত্রা শুরু হয় তিনি হলেন ইউনিভার্সেল বক্সিং কাউন্সিলের ওয়ার্ল্ড জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান। আমিনুল ইসলাম স্বাধীনতা দিবস নকআউট চ্যালেঞ্জ বক্সিং প্রতিযোগিতা বিজয়ী হওয়ায় মোঃ আসাদুজ্জামানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain