শিরোনাম :
নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতকরণে পরিদর্শনে নেমেছে সিউক-সতর্ক মালিকদের কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন ওসমানীনগরে পুজা মন্ডপে পররাস্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের উপহার বিতরন হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯ সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন সম্পন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩

বিয়ানীবাজারে আল ইহসানের আলোচনা ও ইফতার মাহফিল

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২৭০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা
মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে
রামাদ্বান। রামাদ্বান হলো পারস্পরিক সহমর্মিতা প্রকাশের মাস। সবরের মাস।
রামাদ্বান এমন গুরুত্বপূর্ণ মাস, যে মাসে জান্নাতের দরজা খুলে দেয়া হয়,
জাহান্নামের দরজা বন্ধ এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ রাখা হয়। এ মাসে এমন একটি
রাত রয়েছে, যা হাজার মাসের চেয়ে উত্তম। তিনি বলেন, এ মাস কিংবা লাইলাতুল
কদরের এতো মর্যাদা বৃদ্ধি পাওয়ার মূল কারণ কুরআন মাজীদ নাযিল হওয়া। তাই
কুরআন নাযিলের এ মাসে আমাদের দৃঢ় সিদ্ধান্ত নেয়া উচিৎ যে, কুরআনের
আলোচ্ছটায় উদ্ভাসিত হবো। কুরআন পড়া, অধ্যয়ন করা, বুঝা, মানা, এর প্রচার
প্রসার ঘটানো এবং সর্বক্ষেত্রে কুরআনের বিধান প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা
পালন করা জরুরী।
তিনি রোববার আল-ইহসান ইসলামী সমাজকল্যাণ পরিষদ কালাইউরা বিয়ানীবাজার
সিলেট আয়োজিত পবিত্র মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার
মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পরিষদের সভাপতি
মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও ইফতার মাহফিলে
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ফারুক উদ্দীন, ১১নং
লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন, ৯নং ওয়ার্ডের মেম্বার
আমিনুল ইসলাম, বিশিষ্ট মুরুব্বি মুহিব আলি, নজরুল ইসলাম, মাওলানা তাজুল
ইসলাম, আব্দুস সাত্তার ও কুনু মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার আরও বলেন,
রামাদ্বান হলো মুসলমানদের বিজয় ও সফলতা অর্জনের মাস। বদরের প্রান্তরে
বিজয় অর্জন, মক্কা বিজয় সহ বড় বড় সফলতা এ মাসে এসেছে। তাই সেই প্রেরণায়
উজ্জীবিত থেকে মুসলিম উম্মাহকে মাথা উঁচু করে দাঁড়ানোর দৃপ্ত শপথে বলীয়ান
হয়ে এগিয়ে যেতে হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain