শিরোনাম :
শ্রমিকদের মেধাবী সন্তানদের শিক্ষাব্যয় বহন করবে সরকার: শ্রমমন্ত্রী শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত হলেই দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে: ইমদাদ হোসেন চৌধুরী সিলেটে সীমান্ত থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সিলেট ওসমানীনগরে ফের সড়ক দুর্ঘটনা, নিহত ২ সিলেট মহানগর জমিয়তের মিছিল-সমাবেশ গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সম্পাদক কে.এম. লিমন সিলেটবাসী সুন্দর ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করুন-বাণিজ্যমন্ত্রী

জগন্নাথপুরে নিখোঁজের পরদিন হাফেজের লাশ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে হাফিজুর রহমান চৌধুরী নামে এক কোরআনে হাফেজের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার জগন্নাথপুর পৌরসভার লুদুরপুর এলাকায় এই ঘটনা ঘটে।

লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত হাফেজ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাগপাশা ইউনিয়নের খাগাপাশা গ্রামের ফজলুল রহমান চৌধুরীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

এদিকে নিখোঁজ হাফেজের লাশ উদ্ধারের খবর পেয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (শান্তিগঞ্জ-জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর পৌরসভার লুদুরপুর এলাকার আব্দুল ওয়াদুদ দুলু মিয়ার বাড়িতে মাহে রমজান উপলক্ষে পারিবারিকভাবে তারাবির নামাজ পড়ানোর জন্য হাফিজুর রহমানকে (২০) নিয়োগ করা হয়। গতকাল বৃহস্পতিবার আছরের নামাজের পর থেকে ওই হাফেজের খোঁজে পাওয়া যায়নি। পরে তার গ্রামের বাড়িতে খবর দেওয়া হয়। অনেক খোঁজাখুঁজির পর আজ বিকেলে বাড়ির পুকুর থেকে হাফিজুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain