শিরোনাম :
এমপি মালিকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা-হঠাৎ শুনি বিকট শব্দ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত কম্বল জিডিএফে প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ তারাপুর চা বাগানে উৎসবের আমেজে ভোটগ্রহণ: কেন্দ্র পরিদর্শন-সিলেট জেলা প্রশাসক বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন উৎসবের আমেজে চা শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ উৎসব সম্পন্ন গোয়াইনঘাটে ডিজিটাল মাধ্যমে চলছে শিলং তীরের জুয়া, গ্রেপ্তার ২ সমীরণ বড়ুয়ার পারলৌকিক মঙ্গল কামনায় সিলেটে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও বিশ্বশান্তি কামনায় পরিত্রাণ পাঠ ফ্রেন্ডস্ সোসাইটি নাইট মিডবার ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধনে সিউক চেয়ারম্যান সিলেটে এম এ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন দুই মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী সিলেট জেলা যুবদল নেতা গোলাম রব্বানীর জন্মদিন উপলক্ষে কেক কেটে উদযাপন

জাফলংয়ে রিসোর্টের পাশে নালা থেকে পর্যটকের লাশ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২৭৩ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের রিভার ভিউ রিসোর্ট এন্ড আবাসিক হোটেলের পাশ থেকে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে হোটেলের পাশের নালা থেকে গোয়াইনঘাট থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত ওই পর্যটকের নাম আলে ইমরান (৩৩)। সে কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার গুড়ই ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার কিশোরগঞ্জের নিকলি এলাকা থেকে আলে ইমরান ও খোশ নহার নামের দুই পর্টযক পর্যটনকেন্দ্র জাফলংয়ে বেড়াতে আসেন। এরপর রাত আনুমানিক ৮টা দিকে তারা দুজনে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে জাফলংয়ের রিভার ভিউ রিসোর্ট এন্ড হোটেলের ১০১ নম্বর কক্ষে উঠেন। পরদিন সোমবার বেলা ২টা ৩০মিনিটের দিকে হোটেলের পাশের নালায় স্থানীয় লোকজন এক ব্যক্তির মরদেহ পরে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং এটি পর্যটক আলে ইমরানের মৃতদেহ বলে পরিচয় সনাক্ত করেন। নিহতের নাক, মুখ ও গলাসল শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে নিহতের সঙ্গে আসা খোশ নাহার পলাতক রয়েছে।
এ দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ মো. সেলিম, জৈন্তাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার আব্দুল করিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম নজরুল ইসলাম, সিলেটের ডিবি উত্তরের পরিদর্শক রেফায়েত উল্লাহ, পিবিআই সিলেটের ইন্সপেক্টর ইকবাল হোসেন, থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানসহ পুলিশ সদস্যরা।
এ বিষয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ মো. সেলিম সাংবাদিকদের জানান, এ ঘটনার তদন্তে এবং হত্যা রহস্য উদ্ঘাটনে থানা পুলিশ, ডিবি ও পিবিআইসহ পুলিশের একাধিক ইউনিট এক সঙ্গে কাজ করছে। মৃতদেহের পরিচয় সনাক্ত হয়েছে। তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। যত দ্রুত সম্ভব ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ চালিয় যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain