শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিলেটে মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে নগদ অর্থ বিতরণ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  সিলেটের মোগলাবাজার ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি ও দানশীল ব্যক্তিত্ব আলহাজ্ব কাপ্তান হোসাইন’র নিজ অর্থায়নে পরিচালিত মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে পবিত্র মাহে রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে গত ১৭ এপ্রিল (সোমবার) পৃথক পৃথক ৩ টি স্থানে মোগলাবাজার ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ও দাউদপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বারশত পরিবারের মধ্যে নগদ অর্থ হাদিয়া স্বরূপ জনপ্রতি পাঁচশত টাকা করে সর্বমোট ছয়লক্ষ টাকা বিতরণ করা হয়।
উক্ত নগদ অর্থ বিতরণে উপস্থিত ছিলেন মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাষ্টের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও দানশীল ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন ট্রাস্টের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ মুরব্বি দেলোয়ার হোসাইন, ট্রাষ্টের কার্যনির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান অধ্যাপক মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সমাজকর্মী আব্দুল মোমেন সাংগঠনিক সম্পাদক ও সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক জনাব মোঃ শাহাব উদ্দিন শিহাব, প্রচার সম্পাদক ময়নুল ইসলাম মঞ্জু, কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব হারুনুর রশিদ হিরন, ইকবাল একাডেমির প্রধান শিক্ষক ও ট্রাস্টের নির্বাহী সদস্য শামিম আহমেদ , উদীয়মান তরুণ সমাজ ও ট্রাস্টের নির্বাহী সদস্য রায়হানুর আহমেদ, শাকিল মাহমুদ মইন, রুহুল ইসলাম, নাহিয়ান, আবু বক্কর ফাহিম প্রমুখ।
মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাষ্টের এই দান কে কবুল করে দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য কাজ করার তাওফিক দান করুন আমিন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain