শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল বড়লেখায় সড়কের সৌরবাতি দীর্ঘদিন ধরে অকেজো- ভোগান্তিতে পথচারী সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা

মোটরসাইকেলের পেছনের আরোহীর হেলমেট বাধ্যতামূলক-অভিযান সিলেটে

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ঈদ পরবর্তী সময়ে মোটরসাইকেল চালকদের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি ও সড়ক দুর্ঘটনা রোধে মোটরসাইকেল চালক ও পিছনের আরহীর বাধ্যতামূলক হেলমেট পরিধানের জন্য অভিযানে নেমেছে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার নগরীর হুমায়ুন রশিদ চত্বর এলাকায় এ অভিযানে উপস্থিত ছিলেন এসি (ট্রাফিক) মোহাম্মদ আতাহারুল ইসলাম তালুকদার, টিআই (ট্রাফিক) মোহাম্মদ মোস্তাক আহমেদ ও নীহার রঞ্জন সিংহ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফের নির্দেশনায় ও উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মুহম্মদ আবদুল ওয়াহাব সার্বিক তত্বাবধানে এই কার্যক্রম নগরীর বিভিন্ন স্থানে অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণ, পথচারী, চালক ও পরিবহন শ্রমিকদের রাস্তা পারাপারে সতর্কতা, মোবাইল ফোনে কথা বলা অবস্থায় রাস্তা পারাপার না হওয়া, ফুটপাত ব্যবহার করা, রাস্তার ডান পাশ দিয়ে চলা, রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহার করা, সময় বাঁচাতে গিয়ে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী হয়ে গাড়িতে না উঠা, মোটরসাইকেলে চালক ব্যতীত একজনের বেশী আরোহী বহন না করা, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল না চালানো, বেপরোয়া গতিতে মোটরসাইকেল না চালানো, এবং উল্টোপথে গাড়ি না চালানোর বিষয়ে নিয়মিত সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain