শিরোনাম :
আটক অবস্থায় কাউকে নির্যাতনের অধিকার পুলিশের নেই ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী আটক তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা সিলেটে চারলেন হবে এয়ারপোর্ট রোড, চা-বাগানের ভেতর দিয়ে হবে নতুন সড়ক-বাণিজ্যমন্ত্রী সাংবাদিক মোজাম্মেল হকের পিতা আব্দুল মানিক আর নেই

শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল’র প্রচারণা শুরু

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২১২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন চাহেন তো আমি যদি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হই তাহলে মাস্টার প্ল্যানের মাধ্যমে এই নগরীকে একটি নান্দনিক নগরীতে রুপান্তরিক করবো ইনশাআল্লাহ। অতীতের মেয়রদের কার্যক্রম নগরবাসী দেখেছেন। তাদের আমলে এই নগরীকে একটি অপরিকল্পিত নগরীতে পরিণত করা হয়েছে। সেদিক বিবেচনায় নগরবাসী যদি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন আমি নগরবাসীর কল্যাণে কাজ করে যাবো।
তিনি শনিবার (১৩ মে) দুপুর ১২টায় দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে আসন্ন ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে মাজার জিয়ারত শেষে ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের আনুষ্ঠানিক প্রচারণাকালে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপরোক্ত কথাগুলো বলেন। পরে তিনি শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে শায়িত তাঁর পিতা মরহুম আফতাব মিয়ার কবর জিয়ারত করেন।
মাজার জিয়ারতকালে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, জাতীয় পার্টি সিলেট মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির, সিলেট জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক মরতুজা আহমদ চৌধুরী, মহানগরের সভাপতি মো. সুফিয়ান খান, জাতীয় উলামা পার্টি সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাফিজ গিয়াস উদ্দিন, মহানগর জাপার সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ শাহিন, সেবুল আহমদ তালুকদার, জাপা নেতা আব্দুল হান্নান রোমন, বুলবুল আহমদ, মো. জাহাঙ্গীর খান, আতিকুর রহমান, আজহার উদ্দিন অপু, শাহেদ আহমদ জয়নাল আবেদীন, সুমন আহমদ, দিনার আহমদ, আব্দুল মোমিন, মামুনুর রশিদ, ছালেক আহমদ, সেলিম আহমদ প্রমুখ। পরে তিনি দরগা গেইট এলাকায় গণসংযোগ করে লিফলেট বিতরণ করেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain