শিরোনাম :
বড়লেখায় সাংবাদিক নজরুল ইসলামের কাছে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের কাছে গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান সাতক্ষীরায় বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর শেখ হাসিনাসহ বিদেশে থাকা অভিযুক্তদের ফেরত চায় সরকার: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৯৮৬ জন বিশ্ববাজারে কমেছে-দেশে স্বর্ণের দাম আরেক দফা বাড়ল ‎ সিলেটে মাইক্রোবাস থামাতেই মিললো ২২ লাখ টাকার ইয়াবা

সিলেটের সড়ক দুর্ঘটনায় আহত অটোরিকশাচালকের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় আহত এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। নিহত মো. শামসুল মিয়া (৩৬) উপজেলার দশঘর ইউনিয়নের ধরারাই গ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে।

বৃহষ্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ৭টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে গত মঙ্গলবার (১৬ মে) বিকেল ৫টায় বিশ্বনাথ পৌর শহরের হরিকলস রোডে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।

জানা যায়, পেশায় অটোরিকশাচালক শামসুল ঘটনার দিন মোটরসাইকেলযোগে বিশ্বনাথ পৌরশহরের দিকে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুইদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শামসুলের চাচাতো ভাই মো. মাছুম হোসাইন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain