শিরোনাম :
সিলেটে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রামে বৃক্ষরোপণ, কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এক যুগ পূর্তি উৎসব উদযাপন সিলেট সীমান্তে একাধিক শটগান গুলিসহ মাদকদ্রব্য জব্দ প্রেমের প্রস্তাবের জেরে মহববত আলীকে হত্যা,স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৪ পীর সাহেব চরমোনাই সিলেট আসছেন, মেয়র প্রার্থী ঘোষণা করবেন শুক্রবার তাঁতীদল কোতোয়ালী থানা শাখার ১০৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সিলেট এসআরবির জালে ৮ আটক একযোগে পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন সিলেটে ভাতিজার দায়ের কোপে চাচা নিহত

কাউন্সিলর প্রার্থী কণার সমর্থনে মতবিনিময় সভা

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২১৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৭নং সংরক্ষিত আসনের ১৯, ২০ ও ২১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, বর্তমান কাউন্সিলর নাজনীন আকতার কণা সমর্থনে এক নির্বাচনী মতবিনিময় সভা ১৮ মে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়।
এলাকার মুরুব্বী সৈয়দ হাজী জমসেদ এর সভাপতিত্বে নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুব সংগঠক সমাজকর্মী আফিকুর রহমান আফিক, দিপু আহমেদ, ফাহিম আহমদ, মঈন আহমদ মঈন, সাকিল আহমদ, হাসান আহমদ, মকুল দাস, শামু আহমদ, হৃদয় আহমদ, জাহাঙ্গীর আহমদ, মিলন মালাকার, ইলিয়াস আহমেদ প্রমুখ। সভায় এলাকার মুরুব্বী, যুবসমাজ ও মহিলাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মহিলা কাউন্সিলর প্রার্থী নাজনীন আকতার কণা বলেন, ৭নং সংরক্ষিত আসনের ওয়ার্ডবাসীর কাছে ঋণী যা আমি ভুলতে পারবো না। তাঁরা আমাকে কাউন্সিলর নির্বাচিত করেছেন। আমি বিগত সময় যে ভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে আগামীতে রাখবো। মহান আল্লাহ পাক যদি আবার নির্বাচিত করেন ওয়ার্ডের বাকী অসমাপ্ত কাজগুলো শেষ করবো। বিগত দিনের মত আমার আসনের মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করবো। আমি সব সময়ই মানুষের পাশে ছিলাম এবং আজীবন মানুষের সেবা করে যাব। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।
এসময় এলাকার বিভিন্ন মুরব্বী, যুবক, মহিলাসহ সভায় সবাই কণাকে ভোট দিয়ে বিজয়ী করার আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain