শিরোনাম :
সিলেটে কিনব্রিজের পাশে ফের নতুন সেতু নির্মাণের উদ্যোগ পরিদর্শনে আসছেন বাণিজ্য মন্ত্রী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মাতার ইন্তেকালে ইমজার শোক সিলেটে আম্বরখানা পয়েন্টে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ফটো সাংবাদিক মামুন হাসানের পাশে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ, প্রদান করা হলো আর্থিক সহায়তা ইনসাফ,সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে আমরা-প্রফেসর ডঃ মোহাম্মদ তাজ উদ্দিন সিলেট সীমান্তে ১৬৮ বোতল ভারতীয় মদ, ২ এয়ারগান ও ওষুধসহ ১.৫৩ কোটি টাকার পণ্য জব্দ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপুরে সংঘর্ষে জড়াল পাঁচ গ্রাম, আহত অর্ধশতাধিক ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা হবিগঞ্জে ‘ছেলের হাতে’ বাবা খুন

বিজিবি কর্তৃক সীমান্ত এলাকা হতে ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ী এবং লেহেঙ্গা আটক

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ২১৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: গত ১৫ জুন ২০২৩ইং বিজিবি’র সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ নোয়াকোট এবং সংগ্রাম বিওপি‘র একটি চৌকষ টহলদল চোরাচালানী অভিযান চালিয়ে ৭৩,৬৫,৬০০/- (তেয়াত্তর লক্ষ পয়ষট্টি হাজার ছয়শত) টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ী ও লেহেঙ্গা আটক করে । সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ রিয়াদুল ইসলাম, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সিলেট ব্যাটালিয়ন কর্তৃক গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে, অদ্য ১৫ জুন ২০২৩ তারিখ ০০৪০-০৪১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ নোয়াকোট এবং সংগ্রাম বিওপি‘র দুইটি চৌকষ টহলদল সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন ছনবাড়ী বাজারে রোড এবং সিড়িরঘাট নামক স্থানে দুইটি বিশেষ টহল পরিচালনা করে। এ সময় বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা নিয়ে চোরাকারবারীরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বিজিবি‘র উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে পলায়ন করলে বিজিবি কর্তৃক উক্ত মালামাল আটক করা হয়। উল্লেখ্য, আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain