শিরোনাম :
সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি সিলেট স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপি মতবিনিময় সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে!

সিলেটে জগন্নাথদেবের রথযাত্রায় সমবেতে হাজার-হাজার ভক্তবৃন্দ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: শ্রী শ্রী জগন্নাথদেবের রথকে স্পর্শ করে আত্মা শুদ্ধ করবে ভক্তরা। তিনটি ফোল্ডিং রথ এর দড়ি টেনেন নর-নারী, কিশোর-কিশোরী, যুবক বৃদ্ধসহ সকল বয়সের হাজার-হাজার ভক্ত।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘রথযাত্রার’ এ দৃশ্য দেখা গেছে মঙ্গলবার (২০ জুন) ইসকন সিলেট মন্দিরের রাস্তায়।

ভক্তিমূলক ধ্বনি উচ্চারিত হয় সবার মুখে মুখে। কপালে তিলক দিয়ে শাড়ি, ধুতি, নানা রঙের পোশাকে সেজেছে পূণ্যার্থীরা। জগন্নাথকে উৎসর্গ করতে কিনে নিয়ে এসেছে কলা, আপেল, আম ও বিভিন্ন ধরণের ফল। ধীরে ধীরে এগুতে থাকে রথ। রথের সঙ্গে ভক্তরাও কীর্তন করে এগিয়ে যায়। সেই সঙ্গে এ উৎসবের রঙ ছড়িয়ে পড়ে পুরো নগরীতে।

ইসকন সিলেট মন্দির থেকে শুরু হয়ে নগরীর রিকাবীবাজার, চৌহাট্টা, কুমারপাড়া, নাইওরপুল, বন্দর, তালতলা, মির্জাজাঙ্গাল, রিকাবীবাজার রাস্তা প্রদক্ষিণ করে রথযাত্রাটি এগিয়ে পুনরায় ইসকন মন্দিরে এসে শেষ হয়।

২৮ জুন উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ইসকন সিলেট মন্দিরে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠানমালা। এর মধ্যে ছিল হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন ও ধর্মীয় নাটক মঞ্চায়ন।

এ উপলক্ষে দুপুরে ইসকন মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

সভায় সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু শেখমুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, ব্যবসায়ী রবীন পাল প্রমুখ।

আলোচনা সভা শেষে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়শওয়াল। পরে এখান থেকে বর্ণাঢ্য সাজে তিনটি বিশাল রথে জগন্নাথ, শুভদ্রা ও বলরামের রথসহ বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইসকন মন্দিরে এসে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain