শিরোনাম :
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী-আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণে-নাসিম হোসাইন সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিএনপি সরকার বদ্ধপরিকর-নাসিম হোসাইন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেট কাষ্টঘরে হৃদয় হত্যা: মাদক বিক্রি নিয়ে দ্বন্দের জের, ধারণা পুলিশের গোয়াইনঘাটে দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার প্রদান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার পরিচিতি সভা মানবিক সহমর্মিতায় টিটন দাসের পরিবারের পাশে আজিজ খান সজিব জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত সিলেট ৩৭নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন-সভাপতি রাজু-সম্পাদক-কাহির-সাংগঠনিক রাজন

সুনামগঞ্জে বিদ্যুৎ কেড়ে নিল ৫ সন্তানের জননীকে

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে। নিহত আছিয়া বেগম (৪৫) উপজেলার বাদাঘাট ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বাদল মিয়ার স্ত্রী। তার ৪ ছেলে ১ মেয়ে রয়েছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, শুক্রবার (২৩ জুন) বিকালে বাদাল মিয়ার পার্শ্ববর্তী মইনুল হকের রান্না ঘরে হঠাৎ আগুন লাগে। আগুন লাগার কিছুক্ষণ পর মইনুল হকের লোকজন সহ প্রতিবেশীরা পানি দিয়ে নিভিয়ে ফেলেন। এসময় রান্না ঘরে থাকা কারেন্টের তার সহ আসবাবপত্র আগুনে পুড়ে যায়। বিকাল ৫টার দিকে আগুনে পুড়ে যাওয়া জিনিসপত্র দেখতে যান নিহত আছিয়া বেগম সহ কয়েকজন। একপর্যায়ে মইনুল হকের রান্না ঘরের সঙ্গে থাকা বসত ঘরের টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আছিয়া বেগম মৃত্যুবরণ করেন। অন্যরা এসময় দ্রুত সটকে পড়েন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, সংবাদ পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ জাহাঙ্গীর হোসেন ও এএসআই নাজিম সহ পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain