শিরোনাম :
সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা

নগরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট নগরে ট্রাকের নিচে চাপা পড়ে অজ্ঞাতপরিচয় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। রোববার (২৫ জুন) আনুমানিক বিকেল ৪টার দিকে নগরের নাইওরপুল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) সুদীপ দাস।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এক মোটরসাইকেল আরোহী নগরের নাইওরপুল পয়েন্ট সংলগ্ন ইম্পেরিয়াল হাসপাতালের সামনে পৌঁছামাত্র দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে তাৎক্ষণিকভাবে নাইওরপুল পয়েন্টে কর্মরত ট্রাফিক পুলিশ ও কোতোয়ালি থানার সোবহানিঘাট ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

সুদীপ দাস জানান, দ্রুতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তবে এখন পর্যন্ত তার পরিচয় মেলেনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain