শিরোনাম :
বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী আটক তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা সিলেটে চারলেন হবে এয়ারপোর্ট রোড, চা-বাগানের ভেতর দিয়ে হবে নতুন সড়ক-বাণিজ্যমন্ত্রী সাংবাদিক মোজাম্মেল হকের পিতা আব্দুল মানিক আর নেই শাহজালাল উপশহর খেলার মাঠ পরিদর্শনে সিউক যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র‌্যালি কুড়িয়ে পাওয়া মেয়েটি পেল নতুন সংসার জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্বে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী

ছাতক-দোয়ারার নিম্নাঞ্চল প্লাবিত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জে সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে সীমান্তের ওপারের মেঘালয় চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত কিছুটা কমেছে। এজন্য কোথাও বিপজ্জনক অবস্থা তৈরি হয়নি। তবে জেলার দোয়ারাবাজার ও ছাতকের নিম্নাঞ্চলের ঘরবাড়িতে পানি ওঠা শুরু হয়েছে।

জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিবৃষ্টিতে সুনামগঞ্জ শহরের বিভিন্ন মহল্লায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর মধ্যে শহরের পশ্চিম তেঘরিয়া, পূর্ব ও পশ্চিম নতুনপাড়া, শহীদ আবুল হোসেন রোড, জেল রোড এলাকার অপেক্ষাকৃত নিচু ঘরবাড়িতে পানি উঠেছে।

পাহাড়ি ঢলে দোয়ারাবাজারের সিলাই নদীর রাবার ড্যামের উজানের বাম তীরের বাঁধ ভেঙে ঢলের পানি লোকালয়ে প্রবেশ করছে। উপজেলার বড়বন্দ, মাইজখলা, শরীফপুর এলাকার ঘরবাড়িতে পানি উঠেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

উপজেলার বড়কাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, তাদের বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হাঁটুর নিচ পর্যন্ত পানি উঠেছে।

এদিকে ছাতকের ইসলামপুর ইউনিয়নের কিছু ঘরবাড়িতে পানি উঠেছে। ছাতক পৌর শহরের বাঘবাড়ি, তাতিকোণা, বৌলা, চরেরবন্দ এলাকায় এবং শহরতলির নোয়ারাই এলাকার কিছু ঘরবাড়িতে পানি উঠেছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমের সর্বোচ্চ। তবে উজানে অর্থাৎ মেঘালয় চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কম হয়েছে।

বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির তৈরি হতে পারে বলে জানিয়ে তিনি বলেন, ছাতকে সুরমার পানি বিপৎসীমার ১৩৩ সেন্টিমিটার ও সুনামগঞ্জে ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain