শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা

শপথ নিলেন সিসিকের নতুন কাউন্সিলররা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

সোমবার (৩ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। আগামী পাঁচ বছরের জন্য শপথ নিয়েছেন তারা।

 

গত ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হয়। সিলেটে বিপৃল ভোটে বিজয়ী হোন মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। ৪২টি ওয়ার্ডে ৪২ জন সাধারণ কাউন্সিলর এবং ১৪টি সংরক্ষিত আসনে ১৪ জন মহিলা কাউন্সিলর নির্বাচিত হন।

 

এর আগে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শপথ অনুষ্ঠানের বিষয়টি জানানো হয়।

এতে জানানো হয়, সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে সোমবার (৩ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথবাক্য পাঠ করাবেন। আর নবনির্বাচিত কাউন্সিলবৃন্দকে শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এম‌পি।

 

এছাড়াও, রোববার (২ জুলাই) বিকেল ৪টায় একই স্থানে মেয়র-কাউন্সিলদের শপথ মহড়া অনুষ্ঠিত হয়।

 

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain