শিরোনাম :
শ্রমিকদের মেধাবী সন্তানদের শিক্ষাব্যয় বহন করবে সরকার: শ্রমমন্ত্রী শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত হলেই দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে: ইমদাদ হোসেন চৌধুরী সিলেটে সীমান্ত থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সিলেট ওসমানীনগরে ফের সড়ক দুর্ঘটনা, নিহত ২ সিলেট মহানগর জমিয়তের মিছিল-সমাবেশ গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সম্পাদক কে.এম. লিমন সিলেটবাসী সুন্দর ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করুন-বাণিজ্যমন্ত্রী

সুনামগঞ্জে হাওরে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সকল নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এমন পরিস্থিতিতে হাওরে পর্যটকদের ভ্রমণে বিরত থাকার অনুরোধ জানিয়েছে প্রশাসন।

রোববার (২ জুলাই) দুপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, বর্ষার এই মৌসুমে হাওরে দেশ-বিদেশের পর্যটক আগমন ঘটবে। বিশেষ করে টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, বারেকের টিলাসহ বিভিন্ন পর্যটন স্পটে। নৌকা করে এসব জায়গা ঘুরে বেড়ান পর্যটকরা। তবে এখন বিরূপ আবহাওয়া ও বন্যার আশঙ্কা থাকায় পর্যটক না আসার আহ্বান জানাচ্ছি।

 

জেলা প্রশাসক বলেন, বর্তমানে সুনামগঞ্জের আবহাওয়া খুব একটা ভালো না। আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাতের আভাস আছে। বৃষ্টি ও ঢলের পানিতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এমন অবস্থায় সুনামগঞ্জে পর্যটক আসতে আমরা নিরুৎসাহিত করছি। তবে নিষেধাজ্ঞা দিতে আরও কিছুটা পর্যবেক্ষণ করছি। অবস্থার অবনতি হলে পর্যটক আগমন নিষিদ্ধ করা হবে।

 

জরুরি সভায় আরও বক্তব্য রাখেন পৌর মেয়র নাদের বখত, ২৮ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. এহসান শাহ, স্থানীয় সরকার পরিচালক জাকির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, জেলা ত্রাণ ও দুর্যোগ বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলাম, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম সহ অন্যান্য দপ্তর প্রধান ও গণমাধ্যম নেতারা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain