শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ডেংগু রোগ সম্পর্কে সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৭৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আজ সোমবার (১০ই জুলাই) সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ডেংগু রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধ সম্পর্কিত ‘স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ’ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. রোকনুজ্জামান খাঁন, পিএইচডি; উপাধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ ও নির্বাচিত শিক্ষার্থীরা । সিএমএইচ, ঢাকা হতে মেজর সাইফুল বারি, গ্রেডেড বিশেষজ্ঞ, হৃদরোগ ডেংগু রোগের লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধের বিভিন্ন উপায় সাবলীলভাবে উপস্থাপন করেন। তিনি বলেন, ডেংগু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থেকে পরিবেশ পরিচ্ছন্নতার ওপর নজর দিতে হবে। ডেংগু রোগ থেকে নিজেকে এবং অন্যদের রক্ষা করতে শিক্ষার্থীদের সাবধানতা অবলম্বন করতে হবে। প্রশ্নোত্তর পর্বে তিনি শিক্ষার্থীদেরকে ডেংগু রোগ সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার তথ্যবহুল উত্তর প্রদান করেন যা শিক্ষার্থীদেরকে ডেংগু রোগ সম্পর্কে আরো সচেতন করে তোলে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা নিয়মিত পাঠ্যক্রমের বাইরে পরিচালিত ডেংগু রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধ সম্পর্কিত এমন ‘স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ’ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain