শিরোনাম :
উৎসবের আমেজে চা শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ উৎসব সম্পন্ন গোয়াইনঘাটে ডিজিটাল মাধ্যমে চলছে শিলং তীরের জুয়া, গ্রেপ্তার ২ সমীরণ বড়ুয়ার পারলৌকিক মঙ্গল কামনায় সিলেটে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও বিশ্বশান্তি কামনায় পরিত্রাণ পাঠ ফ্রেন্ডস্ সোসাইটি নাইট মিডবার ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধনে সিউক চেয়ারম্যান সিলেটে এম এ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন দুই মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী সিলেট জেলা যুবদল নেতা গোলাম রব্বানীর জন্মদিন উপলক্ষে কেক কেটে উদযাপন হাউজিং এস্টেটে বৃক্ষরোপণে সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল সিলেট ৪৮ বিজিবি কর্তৃক ৭৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে মেয়ে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর খুন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শ্বশুর নূর আলমকে (৪৫) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে।

রোববার (৯ জুলাই) রাত ৮টায় উপজেলার পানছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নূর আলম পানছড়ি গ্রামের মুন্সেফ উল্লার ছেলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নূর আলমের সঙ্গে তার মেয়ের জামাতা সেলিম মিয়ার পারিবারিক কলহ ছিল। এ নিয়ে রোববার রাত ৮টায় ঝগড়ার এক পর্যায়ে সেলিমের ছুরিকাঘাতে নূর আলমের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, খুনের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain