শিরোনাম :
বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ভারতের ট্যুরিস্ট ভিসা ২৮ জুন চালু হচ্ছে- হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের আলোচনা সভা সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদন্ড, আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস গোয়াইনঘাটে বিজিবির সচেতনতা প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ সারওয়ার ‘চোখ খুলে দিয়েছেন’, মাজারের স্বচ্ছতা ‘নিশ্চিত করবো’: মন্ত্রী আরিফুল হক সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ মোটরযানের মালিকানা পরিবর্তনে বিআরটিএর নির্দেশনা

কা-দের তদবিরে চোরাই গরু মহিষ বড়লেখায়

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৯৪০ বার পড়া হয়েছে

ফয়ছল আহমেদ সাগর:: মৌলভীবাজারের বড়লেখার বিভিন্ন বর্ডার ক্রস করে আসছে চোরাই মহিষ ও গরু ।গত বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকাল তিনটায় বড়লেখা পৌর শহরের পানিধার এলাকা থেকে ৫ টি মহিষ আটক করে বিজিবি। আটকের পর বিজিবির এক কর্মকর্তা মহিষগুলো চোরাই বলেও স্বীকার করিলেও এক জনপ্রতিনিধিকে ব্যবহার করে চোরাকারবারিরা বিজিবির কাছ থেকে মহিষগুলো ছাড়িয়ে নিয়েছে।
অবশ্য বিজিবি বলছে- একজন জনপ্রতিনিধির প্রত্যয়নে মহিষগুলোর মালিকানা দাবি করায় তা ছেড়ে দেওয়া হয়েছে। তবে ওই জনপ্রতিনিধির নাম বলেনি বিজিবি। এ ঘটনায় বড়লেখাজুড়ে চলছে তোলপাড়।
অভিযোগ রয়েছে, প্রায়ই সীমান্ত থেকে এলাকা থেকে চোরাই মহিষ আটক করা হয়। তবে কৌশলে বিজিবির কাছ থেকে তা ছাড়িয়ে নেয় চোরাকারবারিরা। ফলে মহিষ পাচার ঠেকানো যাচ্ছে না।
এসময় বিজিবির সার্জেন্ট পরিচয় দিয়ে জিল্লুর নামে এক কর্মকর্তা এ প্রতিবেদককে জানান, মহিষগুলো চোরাই। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আটক মহিষগুলো লুৎফুর ও সুনাম নামে দুই চোরাকারবারির।

অনুসন্ধান নিউজ ও সিলেটের কথা পত্রিকার রিপোর্টার এই বিষয়গুলো নিয়ে বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain