শিরোনাম :
সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’ জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন সিলেটের চৈতি

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৩৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: নিউইয়র্কে ম্যানহাটন ডিসট্রিক্ট কোর্টে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি (এডিএ) পদে নিয়োগ পেয়েছেন সিলেটের কৃতিসন্তান কানিজ ফাহমিদা চৈতি।

চৈতির বাবা সুজন মিয়া নিউইয়র্কে রিয়েল এস্টেট ব্যবসায়ী। মা সালেহা রত্মা ডেইজি নিউইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগের পরিদর্শক ছিলেন। এখন তিনি পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন। তাদের একমাত্র মেয়ে চৈতি। এই দম্পতির একমাত্র ছেলে সাকিব চিকিৎসা বিষয়ে গ্র্যাজুয়েশন শেষে এখন ইন্টার্ন করছেন।

সিলেটের সুজন-ডেইজি দম্পতি কুইন্সের এলমহার্স্ট এলাকায় বসবাস করেন। কানিজ ফাহমিদা চৈতির দাদার বাড়ি সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায়। সিলেট শহরে তাদের বাসা চৌকিদেখি। নানার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।

চৈতি নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটির অধীনে বারুখ কলেজ থেকে গ্র্যাজুয়েশন করার পর দুই বছর আগে ম্যানহাটন ডিসট্রিক্ট অ্যাটর্নি অফিসে কাজ শুরু করেন। সেই অফিসেই সম্প্রতি নিয়োগ পেয়েছেন তিনি। আগামী বছরের শুরুতে তিনি সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হিসেবে কাজ শুরু করবেন।

চৈতির মামা যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও সাংবাদিক মাহবুব রহমান বলেন, চৈতি যে পদে নিয়োগ পেয়েছে তাতে প্রতারণা ও হোয়াইট-কলার অপরাধ বিষয়ে অগাধ আইনি জ্ঞান থাকতে হয়। চৈতি তার সেই দায়িত্ব সফলভাবেই পালন করতে পারবেন বলে আশাবাদী। সূত্র:সিলেটভিউ

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain