শিরোনাম :
জালালাবাদ চক্ষু হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার উদ্বোধন শুক্রবার সিলেট থেকে ঢাকা যাবে বিশেষ ট্রেন দুর্ভোগের পর পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা সিলেটে দোকান-শপিংমলে মানতে হবে যে নির্দেশনা ধর্মঘটের কারণে সিলেটের পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, দিনভর ভোগা’ন্তি কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু জাফলংকে পৌরসভা গঠনের উদ্যোগ: পর্যটন, অর্থনীতি ও সেবাব্যবস্থায় নতুন সম্ভাবনা ৪র্থ শ্রেণী থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা হচ্ছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় এলইডি বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন

পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বরিশালের বাকেরগঞ্জে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এর আগে রবিবার রাত ৯টার দিকে উপজেলার নিয়ামতি বাজার থেকে বাকেগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিরব হোসেন নূরকে আটক করেছে পুলিশ।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান বলেন, রাতে ককটেল বিস্ফোরণসহ নাশকতা কর্মকাণ্ডে জড়িত কিছু যুবক বাহাদুরপুর গো-হাট এলাকায় অবস্থান করছে খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল ছুঁড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে ককটেলটি গাড়িতে পড়েনি। ঘটনাস্থল থেকে ৪টি ককটেল উদ্ধার করা হয়েছে।

এ সময় তিনি বাকেগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিরব হোসেন নূরকে আটকের বিষয়টি নিশ্চিত করেন

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain