শিরোনাম :
জালালাবাদ চক্ষু হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার উদ্বোধন শুক্রবার সিলেট থেকে ঢাকা যাবে বিশেষ ট্রেন দুর্ভোগের পর পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা সিলেটে দোকান-শপিংমলে মানতে হবে যে নির্দেশনা ধর্মঘটের কারণে সিলেটের পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, দিনভর ভোগা’ন্তি কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু জাফলংকে পৌরসভা গঠনের উদ্যোগ: পর্যটন, অর্থনীতি ও সেবাব্যবস্থায় নতুন সম্ভাবনা ৪র্থ শ্রেণী থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা হচ্ছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় এলইডি বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন

ময়মনসিংহে বিলবোর্ডে বাসের ধাক্কা, নিহত ৪

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দা এলাকায় বাসের চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী ফাইয়াজ অ্যান্ড তাজ পরিবহনের বাসটি শিকারিকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয়। তাতে পিকআপটি ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে। আর বাসটি মহাসড়কের ডিভাইডারে উঠে সেখানে থাকা বিলবোর্ডের পিলারে ধাক্কা খায়। এতে বিলবোর্ডটি ভেঙে পড়ে এবং বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহত ২০ যাত্রীকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain