শিরোনাম :
সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬

জগন্নাথপুরে ট্রাক বোঝাই ভারতীয় চিনি জব্দ, আটক ২

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ১৬০ বস্তা ভারতীয় চিনিসহ দুইজনকে আটক করা হয়েছে। গত রোববার (৩ ডিসেম্বর) সকালে জগন্নাথপুর থানা পুলিশ জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর কাটাগাঙের স্টিলের বেইলি সেতু এলাকা থেকে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মাহিবুর রহমান ও চাদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার ট্রাক চালক নাজমুল হোসেন।

থানা পুলিশ জানায়, ট্রাক বোঝাই ভারতীয় চিনি নিয়ে রোববার সকালে সুনামগঞ্জ থেকে পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক দিয়ে হবিগঞ্জ যাওয়ার পথে জগন্নাথপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে স্টিলের সেতু এলাকায় ট্রাকটি আটক করে। এসময় চিনির মালিক হাবিবুর রহমান ও ট্রাক চালককেও আটক করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল ইসলাম জিয়া জানান, আটককৃত চিনির মূল্যে ৯ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া তাদের নিকট থেকে নগদ ১৭ হাজার টাকা জব্দ করা হয়। আটককৃতদের সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain