শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

কুলাউড়ায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের কুলাউড়ায় পেঁয়াজের মূল্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের অধিকার নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে এ মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

এ সময় পৌর শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, শনিবার দুপুরে অভিযানকালে দক্ষিণ বাজারস্থ মেসার্স স্বর্ণা ট্রেডার্সের মো. রাসেদ উদ্দিনকে ২০ হাজার টাকা, সততা ভেরাইটিজ স্টোরের জিয়াউল হককে ১০ হাজার টাকা, মা ভেরাইটিজ স্টোরের কামরুল ইসলামকে ১০ হাজার টাকা ও ব্যবসায়ী বিধান দেবকে ১০ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, ভোক্তাদের পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিষ ক্রয়ক্ষমতার মধ্যে রাখার স্বার্থে ও অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত দামে দ্রব্যাদি বিক্রি করে বাজার পরিস্থিতিকে অস্থিতিশীল করতে না পারে সে লক্ষে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে। এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে কুলাউড়া থানাপুলিশের একটি দল তাকে সহযোগিতা করে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain