শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সিলেটে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে অভিযানে ভোক্তা অধিকার

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১০ ডিসেম্বর) বিকেলে নগরীর সবচেয়ে বড় পাইকারি বাজার কালীঘাটের পেঁয়াজ পট্টিতে অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তরের একটি টিম।

এ সময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না রাখার কারণে এক বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, গতকাল শনিবার ভারত থেকে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার। এরপর থেকেই সারাদেশে হু হু করে বাড়তে থাকে পেঁয়াজের দাম। সিলেটেও একলাফে ১২০ থেকে ১৪০ টাকা মূল্যবৃদ্ধি করে অসাধু ব্যবসায়ীরা। একদিন আগেও যেই পেঁয়াজের মূল্য কেজি প্রতি ৮০ থেকে ৯০ টাকা ছিল মুহূর্তেই তা দুইশো ছাড়ায়। খবর পেয়ে অভিযানে নামে ভোক্তা অধিকার অধিদপ্তর।

রোববার ভোক্তা অধিদপ্তর সিলেটের অভিযানে কালীঘাটের রঞ্জিত বানিজ্যালয়ে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির প্রমাণ পান কর্মকর্তারা। এসময় বিক্রেতারা কোনো রশিদ দেখাতে পারেনি। এসব অভিযোগে বিক্রেতা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বেশকিছু পাইকারি দোকানে গিয়ে মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানান ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা।

এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান, নগরীর কালীঘাটে পেঁয়াজের বাজারে অভিযানে দেখা যায় বেশিরভাগ দোকানেই কোনো মূল্য তালিকা টাঙ্গানো নেই। এছাড়া তারা বিক্রির ক্ষেত্রেও কোনো রশিদ দেন না এবং অতিরিক্ত দামে বিক্রি করছেন। একারণে এক বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শ্যামল পুরকায়স্থ আরও বলেন, আমরা বাকিদেরও সতর্ক করে দিয়েছি যাতে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি না করেন। অন্যথায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান চলমান থাকবে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain