শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অর্ধশত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জে বিএনপির মানববন্ধনকে কেন্দ্র করে পুলিশ-বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষে দুই সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন অনেকেই।

রোববার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত মাইটিভির প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ ও দেশটিভির প্রতিনিধি আমির হামজাসহ অন্তত ২০ জনকে হবিগঞ্জ ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে গুরুতর আহত মাই টিভির জেলা প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।এ সময় দোকানপাট ও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচারের দাবিতে শহরের শায়েস্তানগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের শেষ পর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ বাধে। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে। এতে পুলিশ, সাংবাদিক, বিএনপির নেতাকর্মীসহ অন্তত ৫০ জন আহত হন।

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব বলেন, ‘এখনও সংঘর্ষ চলছে। পরে কথা বলবো।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain