শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সকল শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর আহবান মেয়র আনোয়ারুজ্জামানের

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১২৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::”জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। সকল শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আহবান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে নগরের বিনোদীনি নগর মাতৃসদনে সিলেট সিটি কর্পোরেশনের জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন উদ্বোধন করেন সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। নির্ধারিত বয়স সীমার সকল শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসতে তিনি অভিবাবকদের আহবান জানান।

সারা দেশের মতো সিলেট সিটি কর্পোরেশনের ৪২ ওয়ার্ডে ৩৪৮টি টিকা কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। একই সাথে মায়েদের স্বাস্থ্য সচেতনতায় ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।

কর্মসূচীর আওতায় নিয়মিত, স্থায়ী, অস্থায়ী ও অতিরিক্ত টিকা কেন্দ্রে ৭৮ হাজার ১২৯ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করছে সিসিক। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৮৬৫ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬৯ হাজার ২৬৪ জন শিশুকে এর আওতায় আনা হবে।

সিসিকের ৪২ ওয়ার্ডে ১টি ইপিআই স্থায়ী টিকাদান কেন্দ্র, ৩২ ইপিআই নিয়মিত কেন্দ্র, ২০৮টি ইপিআই অস্থায়ী টিকাদান, ৮২টি ভিটামিন এ এর অস্থায়ী কেন্দ্র এবং অতিরিক্ত ২৫টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সিসিকের এই কর্মসূচী বাস্তবায়নে ৮৪ জন সুপারভাইজার, ৬৯৬ জন স্বেচ্ছাসেবি ও সিসিকের স্বাস্থ্য বিভাগের কর্মীরা দায়িত্ব পালন করেন।”

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain