শিরোনাম :
আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ

শীতার্ত মানুষের মাঝে কয়েছ ফাউন্ডেশন ইউ.কের শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: কয়েছ ফাউন্ডেশন ইউ.কের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লন্ডন প্রবাসী কয়েছ আহমদের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে ২ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের চৌকিদেখী রংধনু এলাকায় ফাউন্ডেশনের কার্যালয়ে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ শেফুল বলেন, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সহায়তার হাত বাড়ানো আমাদের সকলের দায়িত্ব। শীতের শুরুতেই শীতার্তদের মাঝে কয়েছ ফাউন্ডেশন ইউ.কের শীতবস্ত্র বিতরণ একটি মহতি উদ্যোগ। শীতার্ত মানুষের সাহায্যে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান। কয়েছ ফাউন্ডেশন ইউ.কে প্রায় ২ শাতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক, এলপিএস বাংলাদেশের সাধারণ সম্পাদক লিমন আহমদ, সমাজসেবক মো: আব্বাস আহমদ, মো: নওসাদ, মৌলানা সালমান, ফাওজান, নাহিদ, জাকারিয়া, শামীম প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain