শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সিলেট-৩: দুই নির্বাচনে হাবিবের প্রার্থীতা বাতিল চেয়ে ব্যর্থ হলেন আতিক

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী হাবিবুর রহমানের মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় পার্টির(জাপা) প্রার্থী আতিকুর রহমান আতিকের আপিল বাতিল করেছে নির্বাচন কমিশন। এরও আগে ২০২১ সালের উপনির্বাচনেও হাবিবের প্রার্থীতার বৈধতার বিরুদ্ধে আপিল করে জিততে পারেনি আতিক।

এতে করে পর পর দুইটি নির্বাচনের আগে আওয়ামী লীগের ওই প্রার্থীর বিরুদ্ধে আবেদন করে ব্যর্থ হলেন জাতীয় পার্টির প্রার্থী।

বরং আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী হাবিবুর রহমানের মনোনয়নের বৈধতা বহাল রেখেছে সাংবিধানিক সংস্থাটি।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টা ৩৬ মিনিটে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে হাবিবের প্রার্থীতা বাতিলের আবেদন নামঞ্জুর করে মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করা হয়। আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় ঘোষণা করেছেন।

এর আগে গত ১০ ডিসেম্বর সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের প্রার্থিতার বৈধতার বিরুদ্ধে আপিল করেন ওই আসনের জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক।

অভিযোগে উল্লেখ করা হয়, নৌকার প্রার্থী হাবিব যুক্তরাজ্যের নাগরিক। নির্বাচন কমিশন আইনে আছে দুই দেশের নাগরিক হলে প্রার্থী হওয়ার যোগ্যতা থাকে না, তাই হাবিবের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছেন তিনি।

এর আগেও ২০২১ সালে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে একই অভিযোগ করেন আতিক। তখনও নৌকার প্রার্থী ছিলেন হাবিব। লাঙ্গলের প্রার্থী আতিকের অভিযোগ ছিল হাবিবের দ্বৈত নাগরিকত্ব নিয়ে। ওই বছরের ২৩ জুন নির্বাচন কমিশনের আপিল শুনানিতে হাবিবের মনোনয়ন বৈধতা পায়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain