শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

কোম্পানীগঞ্জ পাড়ুয়া নোয়াগাঁও-এ তাফসীর মাহফিল

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, বিজয়ের সুফল পেতে প্রয়োজন জাতীয় ঐক্য ও সামাজিক স্থিতিশীলতা। এ জন্য দরকার ধৈর্য-সহিষ্ণুতা, দয়া-মায়া ও স্নেহ-মমতা। বিজয়ের বায়ান্ন বছরে আমাদের প্রত্যয় দেশে শান্তি আর স্বস্তি ফিরে আসুক। অনৈক্য আর বিভেদের দেয়াল ভেঙ্গে প্রতিষ্ঠিত হোক সুদৃঢ় ঐক্যের প্রাসাদ। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলের চিন্তা ও কাজ একাকার হয়ে যাক।

তিনি বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ পাড়ুয়া নোয়াগাঁও ইসলামী সমাজকল্যাণ পরিষদ আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মুফতি মাওলানা আব্দুল মুছাব্বির, মাওলানা হাবীবুর রহমান ও ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে তাফসীর পেশ করেন মাওলানা মঞ্জুর রশিদ আমিনী, মাওলানা সাজ্জাদুর রহমান নকিবী ও মাওলানা আসাদ উদ্দীন।

পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মাওলানা আহমদ কবীর, হাফিজ মাওলানা মাসুম আহমদ, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা গিয়াস উদ্দিন হুমায়দী, হাফিজ মাওলানা আব্দুল খালিক, হাফিজ মাওলানা মনসুর আহমদ, মাওলানা মনসুর আলী, হাফিজ মাওলানা জামাল আহমদ, মুফতি মাওলানা ফখরুল ইসলাম মাসরুর, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা শামীম আহমদ সিদ্দিকী, মাওলানা আব্দুল মনাফ, হাফিজ মাওলানা আব্দুল আলিম ও মাওলানা জামিল আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, বিজয় ও সফলতা একটি কাঙ্খিত বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালাই সাহায্য ও বিজয় দান করেন। সূরা সফে আল্লাহ তা’য়ালা জানিয়ে দিয়েছেন, এবং আরো একটি (অর্জন) যা তোমরা খুব পছন্দ করো। (অর্থাৎ) আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও নিকটবর্তী বিজয়। সূরা মুহাম্মদের সাত নম্বর আয়াতে জানিয়ে দেয়া হয়েছে, ‘হে বিশ্বাসী মুমিনগণ! তোমরা যদি (ত্যাগ-তিতিক্ষা, সৎকর্ম ও আনুগত্যের মাধ্যমে) আল্লাহকে সাহায্য করো, তিনিও তোমাদের সাহায্য করবেন এবং তোমাদেরকে (কল্যাণ ও সফলতার পথে) দৃঢ়পদ রাখবেন।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain