শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

বিজয়-উৎসবে মুখর সিলেট-শহিদদের প্রতি শ্রদ্ধা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। সকাল থেকেই বিজয়ের আনন্দে মেতেছে পুরো সিলেট। নানা আয়োজনে পালিত হচ্ছে বাঙালির বিজয়ের দিনটি।

বিজয় দিবসে স্বাধীনতার শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার (১৬ ডিসেম্বর) ভোর থেকেই সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে ঢল নামে নানা শ্রেণিপেশার মানুষের। ফুলে ফুলে ছেয়ে যায় শহিদ মিনার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহিদ মিনারে ভিড়ও বাড়তে থাকে।

শহিদ মিনার বেদিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রথমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে শহিদ মিনার বাস্তবায়ন পরিষদ, এরপর মুক্তিযোদ্ধা সংসদ, পরে সিলেটের বিভাগীয় কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, এসপি আরআরএফ কমান্ডেন্ট, এসপি এপিবিএন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠন একে একে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও বিভিন্ন আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। প্রতিষ্ঠানগুলোতে আলোকসজ্জা, পতাকা উত্তোলন, বিজয় র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain