শিরোনাম :
আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ

গোলাপগঞ্জে সিলেট-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনের গণসংযোগ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনের প্রথম নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

এসময় সরওয়ার হোসেন ঢাকাদক্ষিণ বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করেন। সেই সাথে নির্বানে সকলে সহযোগিতা কামনা করে সরওয়ার হোসেন বলেন, আনুষ্ঠানিক গণসংযোগের প্রথম দিনেই ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি আগামী ৭জানুয়ারি ব্যপাক উৎসাহ উদ্দীপনার সাথে সবাই ঈগল প্রতীকে ভোট দিবে।

আগামী নির্বাচনে প্রশাসনের সহযোগিতার আশ্বাস পেয়েছি। আশা করছি প্রশাসন সহযোগিতা করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেছেন।

গণসংযোগে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বারী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন, সদস্য আব্দুল হান্নান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পানি বিষয়ক সম্পাদক জামিল আহমদ সহ কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain