শিরোনাম :
আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ

সিলেটে স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরীর প্রতীক কেটলি মার্কার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকাল ২টায়
জকিগঞ্জ পৌর শহরের স্বাধীনতার প্রথম মুক্তাঞ্চল চত্তরে কেটলি মার্কার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।

সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যালয় উদ্বোধন করেন কেটলি মার্কার প্রতিনিধি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী।
উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক অধ্যক্ষ কুতবুল আলমের পরিচালনায়
অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতীব মাওলানা মুশাহিদ আহমদ কামালী, ফুলতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা রায়হান আহমদ চৌধুরী, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদ তাপাদার, পৌর আল ইসলাহ সভাপতি কাজী হিফজুর রহমান, পৌর কাউন্সিলর রুহুল আমিন রিপন।

একইদিনে জকিগঞ্জ উপজেলার সোনাসার বাজার, কালিগঞ্জ বাজার, আটগ্রাম স্টেশন এবং কানাইঘাটের সড়কের বাজারে আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain