শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

ড. মোমেন সিলেট -১ আসনে নৌকার পদপ্রার্থীর লিফলেট বিতরন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট -১ আসনে নৌকার পদপ্রার্থী ড. এ কে আব্দুল মোমেন তাঁর নির্বাচনী প্রচারনা শুরু করেছেন। আজ বৃহস্পতিবার ( ২১ ডিসেম্বর) সকাল ১১ টায় সিলেট নগরীর ১ নং ওয়ার্ডে শাহজালাল( র.) মাজার সংলগ্ন এলাকায় লিফলেট বিতরন কালে তিনি বলেন নৌকা বাংলার জনগণের আস্থা ও উন্নয়নের প্রতীক। তাই আগামী ৭ জানুয়ারী নির্বাচনে দলে দলে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করবে।

এসময় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ড. এ কে আব্দুল মোমেন বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। জ্বালাও-পোড়াও-হত্যা কোন সুষ্ঠ রাজনীতি নয়। বিএনপির নেতৃত্বে পরিপক্কতার অভাব রয়েছে বলেই তারা ধ্বংসাত্নক হিংসার রাজনীতি শুরু করেছে। বিএনপির নেতারা শুধু টিভি চ্যানেলের টক শোতে সীমবদ্ধ বলে উল্লেখ করে তিনি বলেন, জনগনের কাছে তাদের কোন মুল্য নেই। কারণ তারা জনগণের জন্য রাজনীতি করেনা, ক্ষমতার জন্য রাজনীতি করে।

আব্দুল মোমেন একটি অবাধ সুষ্ঠু উৎসবমুখর নির্বাচনের জন্য ভোটারদেরকে নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবারও আহবান জানান।

লিফলেট বিকরণ কালে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ,যুব লীগ ও ছাত্রলীসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain