শিরোনাম :
ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ

সিলেট মহানগর বিএনপির লিফলেট বিতরণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৫০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, আওয়ামী লীগ দেশে নির্বাচনের নামে তামাশা করছে। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলনে শামিল হয়ে দেশপ্রেমিক জনতা এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে প্রস্তুত রয়েছে। ফ্যাসিস্ট সরকার ও তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের তামাশার ভোট বর্জনে জনগণ অঙ্গিকারাবদ্ধ।

তিনি বৃহস্পতিবার বিকেলে বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী ৩ দিনের গণসংযোগ কর্মসূচীর ১ম দিনে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর লালদিঘীরপাড় ও কালিঘাট এলাকায় লিফলেট বিতরণকালে উপরোক্ত কথা বলেন। এছাড়া মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের উদ্যোগে নগরীর পৃথক স্থানে লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, বিএনপি নেতা সাদিকুর রহমান সাদিক, আব্দুল ওয়াহিদ সুহেল, নাদির খান, শুয়াইবুর রহমান শুয়েব, রফিকুল ইসলাম রফিক, সৈয়দ রহিম আলী রাসু, শহীদুল ইসলাম কাদির, ফরহাদ আহমদ, ইফতেখার আহমদ পাবেল ও আব্দুল মুনিম প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain