শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সিলেটে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মহানগরের হাওয়াপাড়ায় এ ঘটনা ঘটে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

 

নিহত মো. রিপন মিয়া (৩৫) মহানগরের মুন্সিপাড়া ১৪ নং বাসার মতিন মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় হাওয়াপাড়ার ১০৫ নাম্বার নির্মাণাধীন ভবনের পাঁচ তলায় বৈদ্যুতিক তার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন মারা যান। শুক্রবার সকাল ৬টার দিকে পথচারীরা মৃতদেহের ঝুলন্ত পা দেখতে পেয়ে সেখানে লোকজন জড়ো হয়ে পুলিশে খবর দেন। পরে কোতোয়ালি থানাপুলিশ এসে লাশ উদ্ধার করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম) বলেন- লাশের ময়না তদ্ন্ত হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain