শিরোনাম :
ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ

মধ্যনগরে কেটলি মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন- আ’লীগ নেতা সুয়েব

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৩০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::‘ বঙ্গবন্ধুর দরদী ও সাহসীকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর পারের মানুষের বাতিঘর। তিনি অত্যন্ত দক্ষতার সহিত দেশ পরিচালনা করছেন এবং তাঁর গতিশীল নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাযাত্রা অব্যাহত রাখতে আরেকবার শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনার আহবান জানান সিলেট মদনমোহন কলেজের প্রভাষক ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সুয়েবুর রহমান সুয়েব।
আওয়ামীলীগ নেতা সুয়েব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর অঞ্চল সুনামগঞ্জবাসীদের পাশে আছেন এবং ভালোবাসেন। তাঁর বিশ্বস্ত সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন হাওর এলাকায় উন্নয়ন করে হাওরবাসীর মন জয় করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো মোয়াজ্জেম হোসেন রতনকে জনগণের মার্কা কেটলি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করা এবং সহযোগিতা করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য জনসাধারণকে অনুরোধ জানান।
লোকে বলে উন্নয়নের রুপকার, হাওর বন্ধু, নন্দিত ও গণমানুষের নেতা মোয়াজ্জেম হোসেন রতন কাজের মাধ্যমে তিনি মানুষের, মন জয় করেছেন এবং বেঁচে থাকবেন অনন্তকাল। সবাই সাহায্য সহযোগিতা করে হাওর এলাকার উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেয়ার অনুরোধ জানান আওয়ামীলীগ নেতা সুয়েব।
তিনি ২৫ ডিসেম্বর-২০২৩ তারিখ সোমবার সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় মহিষকলা বাজার, চামার দানি বাজার, হামিদপুর বাজার, বাজারে গণসংযোগ ও পথসভায় কেটলি মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন।
প্রচারণায় সুয়েবুর রহমানের সাথে থেকে উৎসাহ দেন হাফেজ মাওলানা আল আমিন, ছাত্রলীগ নেতা আসিফ, রানা, তোফায়েল, তুষার, আওয়ালীগ নেতা রুবেল, জোয়াদ, তরিকুল, কুদরত মিয়া, আনোয়ার, মতিউর রহমান, জামালগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী কবির প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain