শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সিলেটে মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৩০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট নগরী থেকে মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে আটক করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গত রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের নগরীর পশ্চিম সুবিদবাজার এলাকার সোনার বাংলা কমিউনিটি সেন্টারের সামনে থেকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

আটকের পর এ চারজনের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক গ্রেপ্তার দেখিয়ে সোমবার (২৫ ডিসেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।

আটকরা হলেন, সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই (২৯ নং ওয়ার্ড) এলাকার মো. জালালুল ইসলামের ছেলে অলীম উদ্দিন (২৫), সিলেট মহানগরের রায়নগর রাজবাড়ী এলাকার মিতালী-৫০ এর সিরাজ উদ্দিন ওরফে কমর উদ্দিন লস্করের ছেলে মোঃ রেদওয়ানউল হক লস্কর হৃদয় (১৮), সিলেটের বিশ্বনাথ উপজেলার কাশিমপুর গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে মো. কিবরিয়া আহমেদ তানভীর (২৫) ও মো. এনামুল হক (২৯)।

৭ এপিবিএন-এর মিডিয়া সেল জানায়, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে সোনার বাংলা কমিউনিটি সেন্টারের সামন থেকে একটি পালসার ১৫০ সিসি ও এপাচি (আরটিআর) ১৬০ সিসি মোটরসাইকেলসহ এই ৪ চোরকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চোরচক্রের সঙ্গে জড়িত বলে পুলিশকে জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain