শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

কুলাউড়ায় দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: মৌলভীবাজার কুলাউড়া উপজেলায় ট্রাক্টরের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে রেদোয়ানুল ইসলাম রাফি (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কুলাউড়া-রবিরবাজার সড়কের আমঝুপ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফি উপজেলার কর্মধা ইউনিয়নের বুধপাশা গ্রামের হারিছ মিয়ার ছেলে। তিনি লংলা আধুনিক ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, বুধবার রাত ৮টার দিকে কুলাউড়া থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি রবির বাজারের দিকে যাচ্ছিল। পথে আমঝুপ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে রাফি নিহত হন। এতে অটোচালক জয়নাল মিয়া (৪০), যাত্রী সালাউদ্দিন (৩০) ও ননী দে (৫০) আহত হন।

ঘটনার পর ট্রাক্টর নিয়ে চালক পালিয়ে যান।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain