শিরোনাম :
ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ

মাদক, জঙ্গীবাদ, ইভটিজিং ও সন্ত্রাসবিরোধী বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::মাদক, জঙ্গীবাদ, ইভটিজিং ও সন্ত্রাসবিরোধী বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টায় সিলেট নগরীর মুরাদপুর পয়েন্টে সিলেট মেট্রোপালিটন পুলিশ শাহপরাণ (রহ:) থানার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এসএমপির শাহপরান (রহ:) এর অ্যাসিস্ট্যান্ট কমিশনার শাহজাহান ভূঁইয়া। তিনি মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধে সকলের বক্তব্য শুনে তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান ।
এস আই মো. মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিসিকের ৩১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নাজমুল ইসলাম, সাংবাদিক সুমন আহমদ, আওয়ামী লীগ নেতা শওকত মিয়া, আওয়ামী লীগ নেতা আজমল আলী নেফুর, সিসিকের ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি উমর আলী, সহ সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক সাজু মিয়া, যুগ্ম আহবায়ক শাহেদ আহমদ, এস আই আশীষ, যুব সংগঠক ইউনুছ আহমদ, আব্দুল আহাদ সুমন, ৩১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মতিন মিয়া, সিলেট শ্রমিক নেতা লিটন আহমদ, ছাত্রলীগ নেতা জাহেদ আহমদ, রিপন আহমদ, কামরান আহমদ, আব্দুস সালাম, মো. জামিল আহমদ প্রমুখ।
এসময় এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain