শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

একতরফা-প্রহসনের নির্বাচন বর্জন করুন: বাসদ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: একতরফা নির্বাচন তফসিল বাতিল,সরকারের পদত্যাগ করে দলনিরেপক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন ও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

রবিবার (৩১ডিসেম্বর) বিকাল ৪টায় আম্বরখানা-চৌহাট্টা এলাকায় লিফলেট বিতরণে নেতৃত্ব দেন সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, জেলা সদস্য রত্না বসাক, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের রুমন বিশ্বাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির স্কুল বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ নন্দী , সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জাহেদ আহমদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার ঋত্বিক রোশন, অর্চিতা শর্মা প্রমূখ।

লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, নির্বাচনী রাজনীতি নামে নাশকতার মামলার আসামি জেল থেকে বেরিয়ে যারা মামলা দিয়েছেন সেই দলের পক্ষে নির্বাচনে দাঁড়িয়ে যাওয়া, দীর্ঘদিন এক দলের সেনাপতি হঠাৎ করে চিরপ্রতিদ্বন্ধী দলের সৈনিক হয়ে যাওয়া, দীর্ঘদিন রাজনীতি করে নিবন্ধন না পেলেও মাঠি ফুড়ে বেরিয়ে আসা দল নিবন্ধন পেয়ে নির্বাচনে দাঁড়িয়ে যাওয়া, ঘোষণা দিয়ে স্বতন্ত্র ও ডামি প্রার্থী নির্বাচনে দাঁড় করানো এবং শেষ পর্যন্ত একদলীয় নির্বাচনের দৃশ্য দেখতে যাচ্ছে বাংলাদেশ। এই ধরনের নির্বাচনে রাজনৈতিক-অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হবে।

নেতৃবৃন্দ ৭ জানুয়ারি একতরফা-প্রহসনের নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain