শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিএনপি ঘোষিত চলমান ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে নগরীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে যুবদল। রবিবার বিকেলে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেকের নেতৃত্বে নগরীর জিন্দাবাজার এলাকার বিভিন্ন মার্কেট ও শপিং মলে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, যুবদল নেতা কয়েস আহমদ, জামিল আহমদ, আলি আহমদ আলম, এনামুল হক চৌধুরী শামিম, প্রানেষ দে, জুয়েল আহমদ জুবেদ, আবু হানিফ, আব্দুল মালেক, এমাদ উদ্দিন চৌধুরী, ইকবাল হোসেন গেদু, রিয়াজ আহমদ, সজিবুর রহমান রুবেল, সাইদ আহমেদ দিপক, হাসান আহমদ রাসেল, রাহাত আহমদ টিপু, রানা শাহ, মিজান আহমদ ও মিনহাজ আহমেদ মিনার প্রমূখ।

লিফলেট বিতরণকালে মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেন- ফ্যাসিস্ট সরকার ও তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন ভোটের নামে জাতির সাথে তামাশা শুরু করেছে। নিজ দলের প্রার্থীদের ডামি সাজিয়ে নির্বাচনকে হাস্যরসে রুপান্তরিত করেছে। দেশপ্রেমিক কোন দল যেমন প্রহসনের নির্বাচনে অংশ নেয়নি, তেমনী দেশপ্রেমিক জনতাও প্রহসনের নির্বাচনে ভোট দিতে যাবেনা। ভোটের নামে তামাশা বন্ধ করতে হবে। রাষ্ট্রের টাকা নষ্ট করে ভোটের নামে জাতির সাথে প্রতারণার জন্য সরকারের সাথে সাথে কথিত নির্বাচন কমিশনের কর্তাব্যক্তিদেরও জনতার আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain