শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

বছরের প্রথম দিনেই সিলেট-ঢাকা মহাসড়কে ঝরলো দুজনের প্রাণ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বছরের প্রথম দিনেই সিলেট-ঢাকা মহাসড়কে ঝরলো দুই প্রাণ। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সিলেট-ঢাকা মহাসড়কের জগদীশপুর তেমুনিয়া মোড়ে ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।

সোমবার (১ জানুয়ারি) ভোর ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে হামিদ মিয়া (৩২) ও আব্দুল হাই মিয়ার ছেলে রনি মিয়া (২৫)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান- একটি অজ্ঞাত ট্রাক জগদীশপুর গ্লোবাল সিএনজি পাম্পের কাছে মাধবপুরগামী একটি রেজিস্ট্রেশন নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে আরোহীরা ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain