শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সিলেট মহানগর বিএনপির লিফলেট বিতরণ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সরকার ‘একতরফা নির্বাচন’ করে ‘পার পাবে না’ বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। তিনি বলেন সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে দফায় দফায় হরতাল-অবরোধ করেছে বিএনপি। আমাদের নেতাকর্মীরা শত বাধা-বিপত্তি-গ্রেপ্তার-হুলিয়া উপেক্ষা করে রাস্তায় নেমেছে। আমরা এক নই, জনগণও রাস্তায় নামছে। দুর্জয় সাহস নিয়ে তারা সংগ্রাম করছে, লড়াই করছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।

তিনি আরো বলেন, “আমরা স্পষ্টভাষায় বলতে চাই, সরকার যত নীল-নকশা করুক না কেন, তারা পার পাবে না। অবৈধভাবে ক্ষমতার সিংহাসন থেকে অবশ্যই তাদেরকে নামতে হবে। তাই আগামী ৭ জানুয়ারি ডামি ভোটের নির্বাচন বর্জন করুন। ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকার আহবান জানান।

সোমবার (১ জানুয়ারী) বিকেল সাড়ে ৩টায় মীরাবাজার এলাকায় লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সৈয়দ মইন উদ্দীন সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব,হুমায়ুন আহমদ মাসুক, সাদিকুর রহমান সাদিক, মির্জা বেলায়েত হোসেন লিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল,সুয়াইব আহমদ সোয়েব, মন্জুরুল হাসান মন্জু, মোঃ লুৎফুর রহমান মোহন, খায়রুল ইসলাম খায়ের,সবুর আহমদ খান, মিজান আহমদ, সেলিম আহমদ সেলু, মোঃ রফিকুল ইসলাম রফিক, সৈয়দ লোকমানুজ্জামান, সৈয়দ রহিম আলী রাসু,মিনহাজ পাঠান, রুবেল বক্স,সোলেমান আহমদ সুমন, আব্দুল মান্নান, শোয়েব আহমদ সাহিদুল ইসলাম কাদির,ওজি মোহাম্মদ কাওসার, আব্দুল হাসিম জাকারিয়া, দুলাল আহমদ, খুর্শেদ আলম খুশু, আব্দুল মুমিন, ফরহাদ আহমদ, এনামুল আজিজ মুন্না, ইফতেখার আহমদ পাবেল, মোঃ রুবেল ইসলাম, আব্দুস সামাদ লস্কর মুনিম, আবুল হোসেন, জয়নাল আবেদিন রাহেল, শাহরিয়ার নাফিজ সহ অসংখ্য নেতাকর্মী।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain