শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

তাহিরপুরে রতন এমপির পক্ষে কেটলি মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন- সুয়েবুর রহমান

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: টাঙ্গুয়ার হাওর বেষ্টিত অসংখ্য হাওর, নদী ও জলরাশি দ্বারা আবদ্ধ সুনামগঞ্জ-১ আসন। এখানকার মানুষের মন হাওরের চেয়েও বিশাল চিত্তের অধিকারী-প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর পাড়ের মানুষের পাশে আছেন এবং খুব বেশি ভালোবাসেন। হাওরবাসীর শক্তি ও ভরসা শেখ হাসিনা। তিনি আছেন বলেই আমরা হাওরবাসী শান্তিতে ও নিরাপদে আছি। শেখ হাসিনার সরকারের সুনাম ধরে রাখতে আবারো তাঁর সরকারকে ক্ষমতায় আনার অনুরোধ জানান সিলেট মদনমোহন কলেজের প্রভাষক ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সুয়েবুর রহমান সুয়েব।
আওয়ামী লীগ নেতা সুয়েব বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এলাকায় কাজ করে সরকারের সুনাম ও ইমেজ বৃদ্ধি করেছেন। তিনি কাজের জন্য কারো সাথে আপোষ করেননি। অনেক দুর্নীতিবাজদের প্রশ্রয় দেননি, যার জন্য তিনি হাওর বন্ধু খ্যাতি অর্জন করে, মানুষের মন জয় করেছেন। মানুষতো বলে- এমন নেতা পাওয়া বড়ই দুষ্কর ও কষ্টসাধ্য। সাধারণ মানুষ তাঁকে কাছে পায় এবং মানুষের কথা তিনি শুনেন। মানুষ তো ভালেবাসেন তাঁর গুণের কারণে। হাওরের অহংকার এবং হাওরবাসীর স্বপ্ন সারথির নাম মোয়াজ্জেম হোসেন রতন। কাজের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকবেন-অনন্তকাল আমাদের রতন এমপি। উন্নয়ন কাজ চলমান রাখতে এবং তাঁর স্বপ্ন বুননের আঁকা আরো নতুন নতুন উন্নয়ন করতে আবারো মোয়াজ্জেম হোসেন রতনকে সাহায্য করার জন্য জনসাধারণকে অনুরোধ জানান। দলমত নির্বিশেষে কেটলি মারকায় ভোট দিয়ে এলাকার উন্নয়ন কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নেয়ার অনুরোধ জানান আওয়ামীলীগ নেতা সুয়েবুর রহমান।
তিনি ০১ জানুয়ারী-২০২৪ সোমবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার, আনোয়ারপুর বাজার, বালিজুরি বাজার, বরদল বাজার, টাকাটুইকা বাজার ও গ্রামে কেটলি মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন এবং পথ সভায়, দোকানে ও গ্রমে বক্তব্য রাখেন। সকলকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান।
আওয়ামীলীগ নেতা সুয়েবের প্রচারণা কাজে সহায়তা করেন সুনামগঞ্জ জেলা ছাত্র লীগের সহ সভাপতি রাহাত হায়দার, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, তাহিরপুর উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, তাহিরপুর কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান খসরু, তাহিরপুর শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক কবিন্দ চন্দ, সদর ইউপি যুবলীগের সভাপতি সাজি দুর রহমান সাজিদ, বাদাঘাট ইউপি আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী তোতা মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain