অনুসন্ধান নিউজ :: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত-স্মার্ট বাংলাদেশ গড়তে দুর্বার গতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁর সরকারের সুনাম বাড়াতে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি এলাকায় কাজ করে যাচ্ছেন। এতো বিশাল উন্নয়ন করেছেন যা অতীতে কেউ করেননি। আবারো তাঁকে দলমত নির্বিশেষে কেটলি মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার অনুরোধ জানান সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা-মদনমোহন কলেজের প্রভাষক ও ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মোহাম্মদদ সুয়েবুর রহমান সুয়েব।
তিনি বলেন সুনামগঞ্জ-১ নির্বাচনি এলাকায় এমপি রতনের বিকল্প নেই। মানুষের মুখে বলতে শুনি, তিনি কাউকে কোনো মামলা-মোকাদ্দমা দিয়ে হয়রানি করেননি, কারো সাথে খারাপ ব্যবহার করেননি, যখন মানুষ চায় তখনি তাঁকে কাছে পান, সাধারণ মানুষের হৃদয়ের স্পন্দন, মাটি ও মানুষের নেতা- রতন এমপি’র কোনো তুলনা নেই। কেটলি মার্কার জোয়ার উঠেছে। জয় অবশ্যই হবে ইনশাল্লাহ। নির্বাচনকে স্বচ্ছ ও কলংকমুক্ত রাখতে প্রশাসন, আইন-শৃংখলা রক্ষা বাহীনি, গণমাধ্যম, প্রিজাডিং ও সহকারি প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসারগণের সহযোগিতা কামনা করেন। বহিরাগতদের আইডি কার্ডের মাধ্যমে তল্লাশী করে আইনের আওতায় আনার অনুরোধ জানান।
মধ্যনগর, ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুরের যোগাযোগ ব্যবস্থা ভালো, সকালে ব্যালট পেপার ও নির্বাচনি সরঞ্জাম পাঠানো ও নির্বাচনি ফলাফল প্রতিটি কেন্দ্রে দেয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান।
আওয়ামীলীগ নেতা সুয়েবুর রহনান জননেতা মোয়াজ্জেম হোসেন রতনকে কেটলি মার্কায় ভোট চেয়ে ৩ জানুয়ারি-২০২৪ বুধবার সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী বাজার, হাসনাবাদ গ্রাম, কামলাবাজার পয়েন্ট, মল্লিকপুরবাজার, ঘাগটিয়া গ্রাম, দুর্লভপুর বাজারে ধর্মপাশা উপজেলা বাজার, ইসলামপুর, মুক্তারপুর, সুরমাঘাটে, কেটলি মার্কায় ভোট চেয়ে প্রচারণা ও গণসংযোগ করেন ও পথ সভায় এবং ধর্মপাশা বাজার বণিক সমিতি কর্তৃক আয়োজিত নির্বাচিত জনসভায় বক্তব্য রাখেন।
সুয়েবের সাথে বিভিন্ন স্থানে মতবিনিময় ও প্রচারণা কাজে সহায়তা করেন ভীমখালী ইউনিয়নের আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, আওয়ামী লীগনেতা নেছার মেম্বার, তাজুল ইসলাম, মাওলানা নাসের মিয়া, শহীদ মিয়া, ব্যবসায়ী আবি তাহের, জামালগঞ্জ মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক লতিফা বেগম, ধর্মপাশা উপজেলার বীর মুক্তিযুদ্ধা মোঃ ফুল মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান পিকে মিঠু, গোলাম সোবাহানি পিকে শাহা নুর সাবেক মেম্বার, মোঃ আব্দুল হক, শ্রমিক লীগ নেতা শফিকুল সহ অনেক কর্মী সমর্থক। বিজ্ঞপ্তি