শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

জেলা ভিত্তিক মেয়েদের ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের পারস্পরিক সহযোগিতায় সিলেট জেলা পর্যায়ে ‘জেলা ভিত্তিক মেয়েদের ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) জৈন্তাপুর খান চা-বাগান মাঠে এই প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়।

সিলেট জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হানিফ মোহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবল খেলোয়াড় ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাসুক আহমদ, ক্রীড়া সংগঠক বশির আহমদ, হার্মফুল প্রাকটিসেস প্রিভেনশন প্রোগ্রাম এপিসি প্রকল্প, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সিলেট বিভাগের কো-অর্ডিনেটর দেবাশীষ মজুমদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সচেতনতামূলক সেশন পরিচালনা করেন শফিকুল ইসলাম (সিপিসিএম), ইউনিসেফ ও পলাশী মজুমদার (সিপিসিএম), ইউনিসেফ তৃণমূল পর্যায় থেকে শিশু ও কিশোরী সুবিধাবঞ্চিত মেয়েদের ক্রীড়াক্ষেত্রে সুযোগ প্রদানের লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর লাইসেন্স প্রাপ্ত কোচ বদরুল আলম ফয়েজ। ‘চল ফুটবল খেলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ থেকে ১৭ বছরের সুবিধাবঞ্চিত শিশু ও কিশোরী মেয়েদের ক্রীড়াক্ষেত্রে সুযোগ প্রদানের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain